মিরপুরে আরও ৪ মেয়ে নিখোঁজ

ঢাকার মিরপুর থেকে আরও ৪ মেয়ে শিশু নিখোঁজ হয়েছে। তাদের খোঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় থানায় দু’টি জিডি করা হয়েছে।

গত শুক্রবার (১ অক্টোবর) বিকেলে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে দুই শিশু ও বুধবার (২৯ সেপ্টেম্বর) আনসার ক্যাম্প এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হয়।

মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই মেয়ে শিশুর একজন গৃহকর্মী। নিখোঁজ দুই শিশু হলো-রোদেশী বিশ্বাস (১৪) ও গৃহকর্মী মেরিলা (১৩)। রোদেশী একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী।

এছাড়াও গত ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে আরও দুই মেয়েশিশু নিখোঁজ হয়। তাদের একজনের বয়স ১০ বছর। আর অন্যজনের বয়স ১৩ বছর। তারা দু’জনেই প্রতিবেশী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাজিজুর রহমান জানান, ‘জনতা হাউজিং এলাকা থেকে নিখোঁজ দু’জনের মধ্যে একজন স্কুলছাত্রী। তার বাবা নেই। মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যজন ওই বাসারই গৃহকর্মী। আর আনসার ক্যাম্প এলাকায় নিখোঁজ একজনের বাবা রিকশাচালক। অন্যজনের পরিবার পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।’

বার্তা বাজার /এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর