‘উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় কাজ করার আহবান’
সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে সকলকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। নরসিংদীর রায়পুরার রাধানগর ইউনিয়ন এর সার্বিক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলে সাবেক মন্ত্রী রায়পুরার সাংসদ বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু ( এমপি )
সোমবার (৪ অক্টোবর) বিকেলে সাহেরচর উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি উপেক্ষা করে ইউনিয়ন এর সার্বিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোর্শেদ আলম তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরার সাংসদ বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু (এমপি)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো আফজাল হোসেন ও পৌর আ’লীগের সভাপতি মাহবুবুল আলম শাহীন।
প্রধান আলোচক উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহাম্মদ পার্থ, অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন মাসুদ, রায়পুরা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন হালিম,উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আল-আমিন প্রমূখ।
তা ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খোর্শেদ আলম তপনকে নৌকার নমিনেশন দেয়া হবে। সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে সকলের প্রতি নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি