কাবুলে আইএসের আস্তানা গুঁড়িয়ে দিল তালেবান

আফগানের কাবুলের উত্তরে জঙ্গিগোষ্ঠী আইএসের আস্তানায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে তালেবান। রোববার (৪ অক্টোবর) চালানো ওই অভিযানে ওই আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় বেশ কিছু আইএস জঙ্গি নিহত হয়।

তালেবানের একজন মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা।

আন্তর্জাতিক বার্তা সংস্থার সংবাদে বলা হয়, রোববার সকালে কাবুলের ঈদগাহ মসজিদে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের মায়ের জন্য দোয়া অনুষ্ঠান চলাকালে মসজিদের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ৫ বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় কমপক্ষে আরও চারজন।

এ ঘটনার পর তালেবান অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয় আইএসের একটি আস্তানা। তবে তালেবানের পক্ষ থেক দুই ঘটনার কোনো যোগসূত্রের কথা নিশ্চিত করা হয়নি।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর