গৌরনদীতে পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের লক্ষে বরিশালের গৌরনদী পৌরসভার ১, ২ ও ৩ ওয়ার্ডে ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) সোমবার বিকেলে উপজেলার হযরত দুত কুমার (রহঃ) এর মাজার মাঠে অনুষ্ঠিত সম্মেলণে পৌর যুবলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান শামীমেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান।

পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আল-আমীন হাওলাদারের স ালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া।

বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম দিলিপসহ অন্যান্যরা।

আরিফিন রিয়াদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর