খুঁজে পাওয়া যাচ্ছিল না মাশরাফিকে!

ভারতের বিপক্ষে হোঁচট খেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। তাই শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি কেবল নিয়মরক্ষার। অর্থাৎ ম্যাচটিতে জিতলেও লাভ হবে না মাশরাফিদের। আর পাকিস্তান বড় ব্যবধানে জিতলেই কেবল সেমিতে উঠতে পারবে।

বাংলাদেশের বিশ্বকাপের শেষ ম্যাচ আগামীকাল পাকিস্তানের বিপক্ষে। তার আগে অর্থাৎ লর্ডসের ম্যাচের আগের দিন দলের নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেননি টাইগার দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপ ক্যারিয়ারে শেষ ম্যাচের আগে যখন তাকে নিয়ে সবার আগ্রহ তুঙ্গে, তখন তিনিই কি না কেমন যেন নির্লিপ্ত।

যখন মিডিয়াগুলো মাশরাফিকে নিয়ে প্রশ্নের পর প্রশ্নের মালা সাজিয়ে প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে গেল, তখন সেখানে আসলেনই না মাশরাফি।

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফির পরিবর্তে কথা বলতে এলেন দলীয় কোচ স্টিভ রোডস। তিনিই দলের পরিকল্পনার কথা জানান এবং সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেন।

বলে রাখা ভালো যে, সংবাদ সম্মেলনের অনুপস্থিতির মতো আজ যেমন প্র্যাকটিসও করেননি মাশরাফি। বোলিং, ফিল্ডিং আর ক্যাচিং, এমনকি ফুটবল খেলাতেও দেখা যায়নি মাশরাফিকে। বিশ্বকাপে নিজের জীবনের শেষ ম্যাচের আগে মাশরাফিকে অনুশীলনে না দেখে অবাক সবাই।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর