ভারতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ২৩ বছর বয়সী ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে জামিন পাননি। আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়ে আরও তিন দিনের জন্য ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে পাঠিয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) আদালত জানিয়ে দেয়, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে রাখবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। একই আদেশ দেওয়া হয়েছে তার সঙ্গে গ্রেফতার বাকি দু’জনের ক্ষেত্রেও।
সোমবার বিকেলে এনসিবির দায়িত্বে আরিয়ান খানকে আদালতে হাজির করে । এরপরে দুই বন্ধুসহ তাকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন করে সংস্থাটি। একই সঙ্গে আরিয়ানের আইনজীবী জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত।
আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭, ৮সি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার আদালতে তোলার আগে আরিয়ান খান, আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচার মেডিকেল পরীক্ষা করা হয়।
এর আগে গত শনিবার দিবাগত রাতে মাঝ সমুদ্রে একটি ক্রুজে মাদক পার্টি চলাকালে আটক করা হয় আরিয়ানসহ ১০ জনকে। এরপর টানা ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখায় এনসিবি।
বার্তা বাজার/এসবি