ভোলার চরফ্যাসনের শশীভূষণ থানা এলাকায় সেচ পাম্পের বিদ্যুৎপৃষ্টে শাহাবুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় চরকলমী ইউনিয়নের উত্তর মঙ্গল গ্রামে এঘটনা ঘটে। স্বজনরা বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত অবস্থায় যুবক শাহাবুলকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহাবুল ওই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
স্বজনরা জানান, সন্ধ্যায় নিহত শাহাবুল তার উত্তর মঙ্গল গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎ চালিত সেচ পাম্প দিয়ে নির্মানাধীন বিল্ডিংএ পানি দিচ্ছিলেন।
এসময় অসাবধানা বশত ওই সেচ পাম্পের ছেড়া ফাঁটা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। স্বজনরা গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
শশীভূষণ থানার ওসি মো, মিজানুর রহমান পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরিফ হোসেন/বার্তা বাজার/টি