স্বামীর তালাক পেয়ে স্ত্রীর আত্মহত্যা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামীর কাছ থেকে তালাক পেয়ে রেখা আক্তার (২৪) নামে এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৪ অক্টোবর) বাবার বাগিড়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই নারী।

উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নতুনচর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে রেখা আক্তার। গত এক বছর পূর্বে রেখার বিয়ে হয় ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের বনগ্রাম গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেনের সঙ্গে। অভাবের সংসারে পারিবারিক কলহের জেরে গত পনেরো দিন পূর্বে রেখা বাবার বাড়িতে চলে যান। স্বামী সাব্বির কাঁঠাল ইউনিয়নের নিকাহ রেজিষ্টার কাজী মাওলানা মো. হেলাল উদ্দিনের কাছে গিয়ে গত শুক্রবার রেখাকে তালাক দেন। স্বামীর তালাক পেয়ে বিপর্যস্ত হয়ে পড়েন আঁখি। সোমবার দুপুরে নিজের বাবার ঘরে আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, স্বামীর সঙ্গে তালাক হওয়ার পর মানসিক ভাবে ভেঙে পড়ে ওই নারী। সে কারণে আত্মহত্যা করতে পারে। পরিবারের অভিযোগ না থাকায় বিনাময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

আরিফুল হক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর