মা-ছেলেসহ একই পরিবারের ৩ জনের বিষপান

সুনামগঞ্জে একই পরিবারের মা ও দুই ছেলেসহ ৩ জন বিষপান করেছে বলে জানা গেছে। এদের দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। শাল্লায় উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী জানান, সোমবার (৪ অক্টোবর) ভোরে ওই ইউনিয়নের সুলতানপুর গ্রামের শামছুল হক জীবিকার জন্য হাওরে মাছ ধরতে য়ায়। বাড়িতে থাকা তার স্ত্রী আখিয়া বেগম (২৮), ছেলে সিয়াম (১০) ও রবিউলকে (৬) নিয়ে মা আখিয়া বেগম বিষপান করে। তাদের তিনজনের চিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে তাদের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তাদের আত্মীয়রা জানান, শাল্লা থেকে দিরাই যাওয়ার পথে আখিয়া বেগমের মৃত্যু হয়। বাকি দুইজন সিয়াম ও রবিউল দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ভূঁইয়া জানান, ‘সোমবার সকাল ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দিরাই পৌঁছার পূর্বেই আখিয়া বেগম নিস্তেজ হলে তাকে পুনরায় শাল্লা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ’

এ ব্যাপারে শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘তিনজনের বিষপানের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ গিয়ে মৃত আখিয়া বেগমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে কেন মা, দুই ছেলে বিষপান করল প্রাথমিকভাবে কোনো কারণ জানা যায়নি। দুই ছেলে শঙ্কামুক্ত রয়েছে বলে জানান তিনি।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর