বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাশাপাশি গাড়িতে একটি রাজনৈতিক বক্তব্য লিখে রেখে গেছেন হামলাকারীরা।
লন্ডনের কিলবার্ন ও হ্যাম্পস্টেড এলাকা থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালানো হয়। গাড়ির জানালা ভাঙলেও কিছু চুরি হয়নি। এখন আমি পুলিশের নিরাপদ প্রহরায় আছি।
তিনি জানান, হামলাকারীরা যে ম্যাসেজ দিয়ে গেছে তাতে স্পষ্টত বুঝা যাচ্ছে, এটি একটি উদ্দেশ্যমূলক হামলা। আমাকে এমন হামলা করেও থামানো যাবে না। আমি আমার কাজ করেই যাব।
এ ঘটনার পর টিউলিপ সিদ্দিক লেবার পার্টির শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছেন, সেই সঙ্গে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফোন করেছেন টিউলিপ সিদ্দিক এমপিকে।
২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই নানাভাবে টিউলিপ হেনস্তার শিকার হয়েছেন। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে নারী রাজনীতিবিদদের ওপর নানা ধরনের হয়রানিমূলক আক্রমণ বেড়ে গেছে।
বার্তা বাজার/এসজে