পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ মহসিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোবাবার (৩ অক্টোবর) রাত ৯.৫০ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (ডিবি) জোতির্ময় সঙ্গীয় ফোর্স নিয়ে হোগলপাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাটির রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মহসিন আমড়াগাছিয়ার হোগলপাতি গ্রামের মোফাজ্জেল হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ পিরোজপুরের অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন জানান, এ ঘটনায় এসআই (ডিবি) জোতির্ময় বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল বলেন, আসামীকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহাজান/বার্তা বাজার/টি