২০১৬ সাল থেকে মাদকাসক্ত পরীমনি, সেবন করেন এলএসডি-আইস

২০১৬ সাল থেকে দেশের আলোচিত নায়িকা পরীমনি মাদকে আসক্ত। তিনি ভয়ংকর মাদক এলএসডি ও আইসও সেবন করেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি পরীমনির বিরুদ্ধে দায়ের করা এক মাদক মামলা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার (০৪ অক্টোবর) তার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার চার্জশিট আদালতে দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইনস্পেকটর কাজী মোস্তফা কামাল। ঢাকা মহানগর হাকিম আদালতে এই চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে পরীমনি ছাড়াও আসামি করা হয়েছে আশরাফুল ইসলাম দীপুও কবির চৌধুরীকে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে মাদক সেবন করেন পরীমনি। ভয়ানক মাদদ এলএসডি ও আইসও তিনি সেবন করতেন। মাদকের জন্য তার বাসায় একটি মিনিবারও স্থাপন করেন। সেখানে চলতো মদের পার্টি।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর পরিমবীকে তার গাড়ি, আইফোন ও ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত ফেরতের নির্দেশ দেন আদালত।

জনা যায়, সুনির্দিষত তথ্যের ভিত্তিতে গত ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনীকে আটক করে র‍্যাব। রাত ৮টা ১০ মিনিটে তাকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন বিকাল ৫টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় বনানী থানায়। এসময় তার সাথে পরিচালক রাজসহ দুই সহযোগীকেও নেওয়া হয়।

র‍্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় তাদেরকে আদালতে হাজির করলে প্রথম ৪ দিন ও পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

এরপর ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করলে পরদিন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর