ভোলার চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ বসত ঘর থেকে পারভীন (৩৫) নামের এক গৃহবধুর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শশীভূষণ থানা পুলিশ।
সোমবার (৪ অক্টোবর) হাজারীগঞ্জ ২নং ওয়ার্ডে স্বামীর বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে থানা পুলিশ নিশ্চিত করেছেন। নিহত গৃহবধু পারভীন ওই গ্রামের ইউসুব বেপারীর স্ত্রী।
পুলিশ ও পরিবার সুত্রে জানাযায়, হাজারীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউসুব বেপারীর সাথে ১৫ বছর আগে পারভীনের বিয়ে হয়। তাদের ঘরে ৪ সন্তান রয়েছে। দ্বীর্ঘদিন যাবত ওই গৃহবধু পেটের ব্যাথা সহ নানান রোগে ভুগছিলেন।
ঘটনার দিন তার স্বামী নদীতে মাছ ধরার কাজে ছিলেন। ৪ সন্তান নিয়ে বাড়িতে একই ছিলেন তিনি। পেটের ব্যাথা সহ্য করতে না পেরে গৃহবধু পারভীন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই গৃহবধু আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারন জানার জন্য নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।
আরিফ হোসেন/বার্তা বাজার/টি