করোনা: একদিনে মৃত্যু ১৮, শনাক্ত ৭৯৪

দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৭৯৪ জন।

সোমবার (০৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে নতুন করে ১৮ জনের মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৯১ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন।

এর আগে রোববার দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল আরও ১৮ জন। এসময় ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছিল ৬১৭ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর