একদিনে আরও ১৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৯২ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৬২ জনই ঢাকার। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩০ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৪৩ জন ও অন্যান্য বিভাগে রোগীর সংখ্যা ১৭৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত সারাদেশে ১৮ হাজার ৯৩৬ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৯৪৩ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১ জন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর