‘আমরাই করোনার ভ্যাকসিন তৈরি করবো’

বাংলাদেশই মহামারি করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা তৈরি করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সোমবার (০৪ অক্টোবর) বিকাল চারটার গণভবন থেকে এই সংবাদ সম্মেলনে যুক্ত হন তিনি এ কথা জানান।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাংবাদিকরা যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, যত টাকাই লাগুক না কেন আমরা প্রয়োজনমত টিকা ক্রয় করবো। করোনা পরীক্ষার কিট তৈরীতেও আমরা প্রস্তুত আছি।

বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া নিয়ে সমালোচনা করে তিনি বলেন, যারা নিবার্চন নিয়ে প্রশ্ন তুলেন, তাদের জন্ম কিভাবে? ২০০৮ সালের নির্বাচন নিয়ে বিএনপি কোন প্রশ্ন তুলেন নি কেন? সেই নির্বাচনে বিএনপি জিততে পারেনি কেন?

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর