জনগণ কোণ ভরসায় বিএনপিকে ভোট দিবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সোমবার (০৪ অক্টোবর) বিকাল ৪টায় গণভবন থেকে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রশ্ন করেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাংবাদিকরা যুক্ত হন।
শেখ হাসিনা বলেন, যারা নিবার্চন নিয়ে প্রশ্ন তুলেন, তাদের জন্ম কিভাবে? ২০০৮ সালের নির্বাচন নিয়ে বিএনপি কোন প্রশ্ন তুলেন নি কেন? সেই নির্বাচনে বিএনপি জিততে পারেনি কেন?
তিনি আরও বলেন, পরাজয় জেনেই বিএনপি নির্বাচনে অংশ নেয় না। যদি তাদের জয়ের আত্মবিশ্বাস থাকতো তাহলে নির্বাচনে অংশ নিটো।
বার্তা বাজার/এসজে