নীলফামারীর সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থানে সড়কের ওপর ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। অনুমোদনহীন এসব স্ট্যান্ডের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও অন্যান্য যানবাহন চালকদের।
সৈয়দপুর পৌরসভার লাইসেন্স শাখা সূত্রে জানা যায়, শহরে এক হাজার ৩১০টি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন রয়েছে। সেখানে চলাচল করছে চার হাজারের বেশি। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সড়কের ওপর অটোস্ট্যান্ড গড়ে উঠেছে।
এসব স্ট্যান্ডের কারণে সড়কে অন্যান্য বাহন ও মানুষ চলাচল করতে কষ্টকর হয়ে পড়েছে। আবার স্ট্যান্ডগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ছেড়ে যাওয়ার খানিক পর পর সড়কের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে থাকে। এতে প্রতিমুহুর্তেই যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের ওপর যেখানে-সেখানে এভাবে অটো রিকশার কারণে স্বভাবিকভাবে গাড়ী চালানো যাচ্ছেনা।
নীলফামারী ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক আবু নাহিদ পারভেজ বলেন, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও অনিবন্ধনকৃত অটো আটক অভিযান শিগগিরই শুরু করা হবে।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/অমি