আসন্ন ইউপি নির্বাচনে ২য় ধাপে অনুষ্ঠিতব্য কুমিল্লার তিতাস উপজেলার ৮নং জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জামাল হোসেন সরকারের গণসংযোগে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জিযারকান্দি,বাঘাইরামপুর, চেঙ্গাতলী ও গোপালপুর গ্রামে উক্ত গনাংযোগে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
সম্ভাব্য চেয়রাম্যান প্রার্থী জামাল হোসেন সরকার ৪টি গ্রামের সকল শ্রেনী-পেশার লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদেরর ১ন ওয়ার্ডের সদস্য শাহ আলম, ২নং ওয়ার্ডের সদস্য শামিম মিয়া, ৩নং ওয়ার্ডের সদস্য গাজী আমির হোসেন, ৪নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন, ৫নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন, ৬নং ওয়ার্ডের সদস্য উজ্জ্বল মিয়া, সংরক্ষিত মহিলা ১, ২, ৩নং ওয়ার্ডের সদস্য রিপা আক্তারসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মোঃ আসলাম/বার্তা বাজার/অমি