নাব্যতা সংকটে মোংলায় দুটি বিদেশী জাহাজ আটকা

আউটার বারের নাব্যতা সংকটের কারনে মোংলা বন্দরে প্রবেশ করতে পারেনি দুইটি বিদেশী বানিজ্যিক জাহাজ। এর ফলে বঙ্গোপসাগরের হিরন পয়েন্ট এলাকায় তিন/ চার দিন যাবৎ আটকা পড়েছে জাহাজ দুটি।

স্থানীয় শিপিং এজেন্ট সুত্রে জানা যায়, গেল ৩০ সেপ্টেম্বর ২৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে পানামা পতাকাবাহী এমভি সিএস ফিউসার ৯.০৩ ড্রাফট নিয়ে ও ট্রভেলু পতাকাবাহী এমভি পাইনিয়র ড্রীম” ১১ হাজার মেট্রিক টন সিরামিকস্ পন্য নিয়ে ৯.২৫ ড্রাফট নিয়ে ১ অক্টোবর বঙ্গোপসাগরের হিরন পয়েন্ট এলাকায় পৌছায়। কিন্তু বন্দর কতৃপক্ষ ঘোষিত ৯.৫ মিটার ড্রাফট এর চ্যানেলে আগত ওই জাহাজ গুলো প্রবেশ করতে না পারায় সংকটে পড়েছে আমদানী কারক, জাহাজ মালিক ও সংশ্লিষ্ট্র ব্যবসায়ীরা।

স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিং এর মালিক হুমায়ন কবির জানান, বন্দর চ্যানেলে প্রবেশ করতে না পারায় বানিজ্যিক জাহাজ থেকে কিছু পন্য খালাস করতে অতিরিক্ত ভাড়া প্রদান করে সোমবার সকালে লাইটার (নৌযান) পাঠানো হয়েছে বিদেশী জাহাজের গায়ে।

মোংলা বন্দর কতৃপক্ষের প্রধান প্রকৌশলী শেখ সওকত হোসেন জানান, নতুন করে সিলট্রেশন দেখা দেয়ায় জাহাজ দুটি বন্দরের ইনারবার চ্যানেলে প্রবেশ করতে পারেনি। তাই দ্রুত নাব্যতা সংকট দুর করতে সেখানে হোফার ড্রেজার পাঠানো হয়েছে।

এর আগে নাব্যতা সংকট দুর করতে প্রায় সাতশ কোটি টাকা ব্যায়ে মোংলা বন্দর চ্যানেলের আউটার বার এলাকার ১১ কিলোমিটার ড্রেজিং কাজ গেল ২০২০ সালের ডিসেম্বারে সম্পূর্ন করে বন্দর কতৃপক্ষ।

কামরুজ্জামান জসিম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর