ইউপি নির্বাচন: বাউফলে তৃণমূল আ.লীগে ২ প্রার্থী চূড়ান্ত
দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ও সূর্যমণি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে জমে হয়ে উঠেছে ভোটের মাঠ। ক্ষমতাশীন দল আওয়ামীলীগ দলীয় প্রতিকে নির্বাচনে অংশ নেওয়া রাজনীতির মাঠও বেশ সরগরম। দলীয় মনোনয়ন পেতে লবিং তদবির।
ইতি মধ্যে উপজেলা আওয়ামীলীগ তৃণমূল নেতা-কর্মীদের উন্মুক্ত মতামতের ভিত্তিতে দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করেছেন। তারা হলেন- নওমালা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন বিশ্বাস ও সূর্যমণি ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. আনোয়র হোসেন বাচ্চু।
দলীয় সূত্র জানায়, প্রার্থী বাছাইয়ের জন্য উপজেলা আওয়ামীলীগ বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন। সভায় তৃণমূল নেতা-কর্মীরা জনপ্রিয়তা ও ত্যাগী নেতাদের চেয়ারম্যান পদে মত দেন। তাদের উন্মুক্ত মতামতের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হয়।
নওমালা ইউনিয়ন আওয়ামীলীগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওমালা ইউনিয়নে এ্যাড. কামাল হোসেন বিশ্বাসের বাবা আ. খালেক বিশ্বাস আওয়ামীলীগের প্রতিষ্ঠাতাকাল থেকে ২০০৫ সাল পর্যন্ত নওমালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। কামল বিশ্বাস জন্মসূত্রে আওয়ামলীগ পরিবারের সন্তান।
গত ২০১১ সালের নির্বাচনে প্রায় ২৫শ ভোট ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন কামাল বিশ্বাস। তবে ২০১৬ সালের নির্বাচনে নৌকা প্রতিক নিয়েও দলীয় কোন্দলের কারনে নৌকার বিদ্রোহী প্রার্থী মো. শাহজাদা হাওলাদারের কাছে পরাজিত হন।
দলীয় নেতা-কর্মীদের অভিযোগ গত ২০১৬ সালের নির্বাচনে বাউফল পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক জিয়াউল হক জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমানসহ দলছুট একদল নেতা-কর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ নৌকার বিরোধীতা করায় কামাল বিশ্বাস পরাজিত হন। ওই নির্বাচনে প্রশাসনের নৌকার সমর্থকদের হয়রানি করারও অভিযোগ ছিল।
নওমালা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম নাসির উদ্দিন খান সবুজ বলেন,‘ কামাল হোসেন বিশ্বাস তৃণমূল আওয়ামীলীগ মনোনীত প্রার্থী। তিনি এবং তার পরিবার নওমালা ইউনিয়ন আওয়ামীলীগের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকেই নৌকার মাঝি মনোনীত করবেন।
অপরদিকে সূর্যমনি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়র হোসেন বাচ্চু জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করছেন। পরপর দুই বার তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবারও তিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে দাবি দলীয় নেতা-কর্মীদের।
নির্বাচন প্রসঙ্গে আলাপ কালে এ্যাড. কামাল হোসেন বিশ্বাস বলেন,‘ ২০১১ সালে আমি স্থানীয় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। গত ২০১৬ সালের নির্বাচনে নামধারী হাইব্রিড আওয়ামীলীগ আমাকে ষড়যন্ত্র করে পরাজিত করেছেন। আমাকে হারানো হয়নি জননেত্রী শেখ হাসিনার নৌকাকে হারানো হয়েছে। নির্বাচিত হয়ে তারা নওমালাকে দুর্নীতির আখড়া ঘর বানিয়েছে। শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করেছেন। এবারও নির্বাচনকে সামনে রেখে সেই হাইব্রিড আওয়ামীলীগ চক্র ষড়যন্ত্রে নীল নকশা তৈরি করছেন। দলের মনোনয়ন পেলে এবার আমি শতভাগ নিশ্চিত চেয়ারম্যান নির্বাচিত হব।
এবিষয়ে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান বলেন,‘ বিশেষ বর্ধিত সভা করে তৃণমূল নেতা-কর্মীদের মতামতে নওমালাতে কামাল বিশ্বাস ও সূর্যমণিতে আনোয়ার হোসেন বাচ্চু দলের একক প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন।
এম.এ হান্নান/বার্তা বাজার/অমি