অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বসতবাড়ীর চৌঁচালা টিনের ঘরপুড়ে ছাই হয়ে গেছে। এতে আসবাবপত্রসহ আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়ইহাজী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

কেয়াইন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন রোজারিও জানান, সকালে হেন্ড্রি গমেজ বাড়ীতে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। হেন্ড্রি গমেজ মারা যাওয়ার পর তার স্ত্রী বেরুনিকা ধনী গমেজ ঢাকায় বসবাস করনে। বর্তমানে বাড়ীটিতে বসবাস করেন বানু রায় নামে একজন ভাড়াটিয়।

সকাল বানু রায় এবং তার স্ত্রী গীতা রানী সরকার কাজে চলে গেলে সকাল সাড়ে ১১ টায় এলাকাবাসী আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আগুন নিভানোর চেষ্টা করে ততক্ষনে তার বসতঘর সম্পূর্ন পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে শ্রীনগরের ফায়ার সার্ভিসের টিম এসে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ২ লক্ষ ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলেও জানান ইউপি সদস্য নয়ন রোজারিও।

ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার দেওয়ান আজাদ এবং শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সাব-অফিসার শাহ আলম বেপারী বলেন, আমরা ধারনা করছি শর্ট শার্কিট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর