শেরপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের গাড়িদহ বাজার এলাকার অভিযান চালিয়ে ৪ অক্টোবর সোমবার সকালে একটি প্রাইভেটকার থেকে ৩ শতাধিক ফেন্সিডিলসহ আশিক বাবু (২৪) ও আলম (২৫) কে আটক করেছে র‌্যাব-১২ বগুড়া।

জানা যায়, র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জয়পুরহাট থেকে ঢাকা অভিমুখে প্রাইভেট কারের মাধ্যমে একটি বড় মাদকের চালান ঢাকায় যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর উপজেলার গাড়ীদহ বাজার বগুড়া-ঢাকা মহাসড়কের নির্মায়মান ফ্লাইওভারের উত্তর পাশের বাসস্ট্যান্ডের অস্থায়ী টিকিট কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করেন। ৪ অক্টোবর সকাল সোয়া ৮ টায় চেকপোস্টে মাদকবাহী প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ-২১-৪২৩৭) পৌছালে থামিয়ে দেয় র‌্যব সদস্যরা।

এ সময় প্রাইভেটকারে থাকা ৩৩৮ বোতল ফেন্সিডিল উদ্বার করা হয় এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিয়ারা দর্গাপাড়া গ্রামের মো. আলম ও আক্কাছ আলীর ছেলে আশিক বাবুকে আটক করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ার্ডন লিডার মো. সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

রাশেদুল হক/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর