১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাজমিস্ত্রী গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে ১১ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আবুল হোসেন বলাই (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাঘা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি বলাই ভিকটিম শিশুটির বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতো। এরই সুবাধে বাড়ির সকলের অগোচরে গত ২৭ সেপ্টেম্বর বিকেল ৩ টার দিকে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সে।

এঘটনায় নারীও শিশু নির্যাতন আইনে গোলাপগঞ্জ মডেল থানায় একটি (মামলা নং-১ তাং ০৪/১০/২১) দায়ের করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

ফাহিম আহমদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর