কিউকমের সিইও গ্রেফতার

প্রতারণার মাধ্যমে ব্যাপক পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম-এর সিইও রিপন মিয়াকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (৪ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতকাল রোববার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর