ময়মনসিংহ মেডিকেলে আরও ৮ জনের প্রাণহানি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে আটজনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন করোনায় ও সাতজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে করোনায় নসিংহের ঈশ্বরগঞ্জের রহিমা খাতুন (৬৬) ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদর উপজেলার আবুল কাশেম ভূইয়া (৮২), ধোবাউড়ার তামান্না (২৫), তারাকান্দার কল্পনা (৩৫), হালিম (৪৫), হালুয়াঘাটের মাহবুব আলম (৬২), ভালুকার সুলতান আহমেদ (৭০), জামালপুর ইসলামপুরের মেশু মিস্ত্রি (৬৫) মারা গেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১২ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। আইসিইউতে ৪ জনসহ করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ৯৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর