গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে মারা যান তিনজন।
সোমবার (৪ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে রাজশাহীর একজনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহীর দুইজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন আটজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। গত একদিনে মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৮৭ জন।
বার্তা বাজার/অমি