ঢাবিতে আজ থেকে টিকাদান শুরু

আজ সকাল সাড়ে ৯টা থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের টিকা কর্মসূচি। টিকা নিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে অন-স্পট নিবন্ধনের মাধ্যমে তাৎক্ষণিক প্রথম ডোজের টিকা নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্পে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে ১ নভেম্বর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সরকারি কর্মচারি হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কেন্দ্রে নিবন্ধন করা সত্ত্বেও ঢাবি সংশ্লিষ্ট যারা এখনও টিকা গ্রহণ করতে পারেন নি, তারা এনআইডি, শিক্ষার্থীর আইডি কার্ড এবং টিকাকার্ড প্রদর্শন করে অস্থায়ী টিকা কেন্দ্রে প্রথম ডোজ টিকা নিতে পারবেন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর