আজ থেকে ইলিশ ধরা নিষেধ

উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম বিবেচনায় আজ সোমবার (৪ অক্টোবর) থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় মা ইলিশ আহরণ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয় ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিবছরের মতো এ বছরও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নিয়েছে।

এই নিষেধাজ্ঞা কার্যকর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। নিষেধাজ্ঞা সময়ের মধ্যে জেলেদের সহায়তা দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা ২২ দিনে গভীর সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনী ও সমুদ্র মোহনায় কোস্টগার্ডের টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের ইলিশ মৌসুমের শুরু থেকেই নদনদীতে প্রকট সংকট ছিল। সংকট নিয়েই ১ জুলাই থেকে এই মৌসুম শুরু হয়। মৌসুমের শেষ পর্যায়ে হলেও নদনদীতে বেশি মাছ পাওয়া যাবে বলে আশার কথা শুনিয়েছিলেন বিশেষজ্ঞরা; কিন্তু তা হয়নি।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর