পূজামণ্ডপের কাছাকাছি স্থানে অবস্থিত মসজিদগুলোয় আজান ও নামাজের সময় সব ধরনের কর্মকাণ্ডে বিরতি রাখা হবে বলে দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।
রোবাবর (৩ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এ সভা এসব অনুীষ্ঠত হয়। সভায় পুলিশের আইজিসহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মন্দিরে অবশ্যই মাস্ক পরতে হবে। মন্দিরে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ও ক্ষেত্রবিশেষে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। থার্মাল স্ক্যানার থাকবে, কারও শরীরের তাপমাত্রা বেশি থাকলে পূজামণ্ডপে ঢুকতে দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি মেনে পূজামণ্ডপে আরাধনা করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দিতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘হাউজি ও জুয়া খেলা পূজামণ্ডপে চলবে না। বাজি-পটকা ফোটানো যাবে না, মাদক গ্রহণ করা যাবে না। অস্থায়ী পূজামণ্ডপগুলোয় নির্দিষ্ট দিনেই প্রতিমা বিসর্জন দিতে হবে।’
ঢাকা মহানগরে গত বছর ১৩২টি মণ্ডপে পূজা হয়েছিলো। এবছর ১৩৭টিতে পূজা হবে।
বিভি/এসডি