স্বেচ্ছাসেবক লীগে পদ পেতে হলে ‘মাদক পরীক্ষা’ বাধ্যতামূলক!

জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের জন্য আগামী ৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। জেলায় সংগঠনের শীর্ষ দুই পদ প্রত্যাশী ১০ প্রার্থীর ডোপ টেস্ট (মাদক সংশ্লিষ্টতা পরীক্ষা) করা হয়েছে। তাদের মধ্যে যারা ডোপ টেস্টে পজেটিভ হবেন তারা প্রার্থী হতে পারবে না।

ত্রিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি নিয়ে সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের টিম লিডার শাহ জালাল মুকুল। রোববার (০৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় শাহ জালাল মুকুল বলেন, স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির পদপ্রত্যাশীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক। ডোপ টেস্ট ছাড়া কেউ কমিটিতে আসতে পারবেন না। যদিও গঠনতন্ত্রে ডোপ টেস্টের কথা বলা নেই। আমরা ভবিষ্যতে গঠনতন্ত্রে ডোপ টেস্টের কথা আনব। এখন ডোপ টেস্ট ছাড়া কেউ প্রার্থিতা দাখিল করলে তাঁকে বাদ দেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তি কখনো নেতৃত্ব দিতে পারেন না। এ কারণেই ডোপ টেস্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। জয়পুরহাট জেলার ১০ জন ঢাকায় গিয়ে ডোপ টেস্ট করিয়েছেন। তাঁরা হলেন আতিকুল আনোয়ার, আবিদ আজাদ, গোলাম মোর্শেদ, নাহিদ আস-সাকিব, শামীম আহাম্মেদ, রমজান আলী সরদার, মুক্তারাম দাস, আরিফ রব্বানী, সাজিদ রাব্বি রাহাত ও তিতাস নবী। তাঁরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ডোপ টেস্ট ছাড়া কাউকে কমিটিতেও রাখা হবে না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর