বেগমগঞ্জে বিবস্ত্র করে নারীকে নির্যাতন মামলায় রায় সোমবার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন বিবস্ত্র করে এক নারীকে ধর্ষণের পর নির্যাতন করার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য সোমবার (০৪ অক্টোবর) দিন ধার্য করেছেন আদালত।

রোববার (০৩ অক্টোবর) নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত এই দিন ধার্য করেন। আদালতের স্টেনোগ্রাফার নজরুল ইসলাম বিষয়টি গ্ণমাধ্যমকে নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর একলাশপুর ইউনিয়নের দেলোয়ার বাহিনির লোকজন ওই নারির বসতঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে তার স্বামীকে বেঁধে রেখে ওই নারীকে বিবস্ত্র করে ভয়ংকরভাবে নির্যাতন করে। ঘটনার ৩২ দিন পর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে সারাদেশে শুরু হয় আন্দোলন।

পরে ৬ অক্টোবর জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল-মাহমুদ ফয়জুল কবীর নোয়াখালীতে এসে ওই নারীর সঙ্গে দেখা করেন। তখন ওই নারী তাঁর কাছে অভিযোগ করেন, বিবস্ত্র করে নির্যাতনের আগে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার তাঁকে দুই দফা ধর্ষণ করেছেন। এর মধ্যে প্রথম দফা ধর্ষণ করে ২০১৯ সালের ৫ অক্টোবর, দ্বিতীয়বার ২০২০ সালের ৭ এপ্রিল। ধর্ষণের সময় দেলোয়ারের সহযোগী আবুল কালামও তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।

সূত্র জানায়, ওই দিন রাতেই (৬ অক্টোবর, ২০২০) বেগমগঞ্জ থানায় ওই নারী বাদী হয়ে দেলোয়ার হোসেন ও তাঁর সহযোগী আবুল কালামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সিরাজুল মোস্তফা অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে গত বছরের ১৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর