প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে সারাবিশ্বের কাছে পরিচিত করেছেন। তাই প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে হবে।
রোববার (৩ অক্টোবর) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৮০ জন সুবিধাভোগীকে চেক বিতরণের সময় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যায়লের ভবন উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন অধিকার থেকে বঞ্চিত না হয়। সে জন্য প্রত্যেককে ১৮ হাজার টাকা এককালীন অর্থ দেওয়া হয়েছে।
বার্তা বাজার/টি