ডিজিটাল নিরাপত্তা আইনে ধামাকার ৩০ জনের নামে মামলা

দেশের আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার চেয়ারম্যান-এমডিসহ ৩০ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর হাজারীবাগ থানায় নুরুল আমিন নাদিম নামে এক কাপড়ের ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলাটি তদন্তের দায়িত্বভার ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আসামিরা হলেন- ধামাকার চেয়ারম্যান ডা. এম আলো ওরফে মোজতবা আলী (৬০), ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম ডি জসিমউদ্দিন চিস্তী (৫৭), পরিচালক সাইদা রোকসানা খানম (৫৪), সিইও মো. সিরাজুল ইসলাম রানা (৩৮), হেড অব অ্যাকাউন্টস দেবকর দে শুভ (৩২), পরিচালক অপারেশন নাজিম উদ্দিন আসিফ (২৯), পরিচালক সাফওয়ান আহমেদ (৪১), সিস্টেম ক্যাটাগরি হেড আমিনুর হোসাইন (৪১),

ডেপুটি ম্যানেজার ও সিস্টেম ইঞ্জিনিয়ার আসিফ চিশতী (২৬), ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান (৩৫), ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন ওরফে মিথুন খান (৩৫), উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয় (৪৫), ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাশফির রিদওয়ান চিস্তী (২২), পরিচালক মাসফিক রিদওয়ান চিস্তী (২৮) ও শাহ মোহাম্মদ ইয়ামিন ইসমাইল (৩০) নামে এক ব্যক্তি। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর