ইলিশ বেচাকেনায় ধুম

কাল থেকে ২২দিনের নিষেধাজ্ঞা

মা ইলিশের নিধনরোধে আগামী কাল (সোমবার) থেকে ২২দিন ইলিশ প্রজনন এলাকায় সকল ধরনের মাছ ধরা, ক্রয় বিক্রিয়, পরিবহন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার।

এতে করে রোববার (৩ অক্টোবর) শেষ মূহুর্তে বাউফল উপজেলার মাছ বাজার গুলোতে ধুম পড়েছে ইলিশ বেচা-কেনায়। মাছ কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় বাজার গুলোতে। তবে দামে সন্তষ্ট নয় ক্রেতারা। সিন্ডিকেট করে চড়া দামে ইলিশ বিক্রি করার অভিযোগ ক্রেতাদের।

উপজেলার একাধিক মাছ বাজার ঘুরে দেখা যায়, দিনভর কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১১শ থেকে ১২শ টাকা দরে। ৫শ গ্রাম ওজনের এলসি ইলিশ বিক্রি হচ্ছে ৬শ থেকে সাড়ে ৬শ টাকা দরে। ৫শ গ্রামের নিচের ইলিশ ৩শ থেকে ৪শ টাকা আর ঝাটকা ইলিশ বিক্রি হচ্ছে আড়াই শ টাকা কেজি দরে। তবে রাত ৮টার পর থেকে দাম কিছু কমে আসে।

মাছ কিনতে আসা একাধিক ক্রেতা জানান,‘ কাল থেকে অবরোধ শুরু। যাতে করে এখন মাছের দাম নাগালের মধ্যে থাকার কথা। কিন্তু কিছু অসাধুপায়ী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মাছের দাম বাড়িয়ে বিক্রি করছেন। এতে করে ইলিশ উৎপাদন বেশি হওয়ার পরেও নি¤œ ও মধ্যবিত্তরা ইলিশ খাওয়া থেকে বি ত হচ্ছেন।

অপরদিকে পৌর শহর ও উপজেলার বৃহৎ মৎস্য বন্দর কালাইয়া মাছ বাজারের একাধিক ব্যবসায়ী জানান,‘ কেনা বেশি হওয়ায় বিক্রিও বেশি। কাল থেকে ২২দিনের অবরোধ শুরু তবে মাছের পরিমান তুলনামুলক কম হওয়ায় মাছে দাম কিছুটা বেশি।

এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান বলেন,‘ সোমবার (১১ অক্টোবর) থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিনের জন্য ইলিশের তেঁতুলিয়া নদীতে মৎস্য আহরণ, ক্রয়-বিক্রিয়, পরিবহন ও মজুদ নিষিদ্ধ। যার কারনে গত কয়েক দিনে সাগরে ও নদীতে শিকার করা মাছ জেলে মাছ বাজারে নিয়ে এসেছেন। যার করেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এম.এ হান্নান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর