‘খুনির দল বিএনপির ফখরুল-রিজভীরা বড় বড় কথা বলে’

বিএনপি নেতা ফখরুল সাহেব, রিজভী সাহেব বড় বড় কথা বলেন, গয়েশ্বর বাবু তালে-বেতালে কথা বলেন, আর তাদের বিএনপি খুনির দল বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জিয়া একজন খুনি এবং তার স্বরূপ যখন আরও উন্মোচিত হবে, আজ যারা তার দল করেন তারা একদিন লজ্জিত হবেন।

রোববার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর জুরাইন রেলগেট চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেছেন, ‘বিএনপির জন্মটাই হয়েছে মানুষ খুন করার মধ্য দিয়ে। তাদের দলের প্রতিষ্ঠাতা ক্ষমতা থাকতে হাজার হাজার অফিসার ও জওয়ানকে হত্যা করেছেন। বিমানবাহিনীর যে সদস্যদের জিয়া হত্যা করেছিলেন, শনিবার (২ অক্টোবর) তাদের পরিবারের সদস্যরা সভা করে জিয়ার মরণোত্তর বিচার দাবি করেছেন।’

পক্ষান্তরে আওয়ামী লীগকে মেহনতি মানুষের দল হিসেবে বর্ণনা করে দলের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ এরশাদ সাহেবের স্যুট-কোট-টাই পরা মানুষের ড্রইংরুমের দল নয়, জিয়ার সাফারি-কোট পরা মানুষের দলও নয়। আওয়ামী লীগ গরিব মেহনতি মানুষের কথা বলে, সাধারণ মানুষের দল আর জননেত্রী শেখ হাসিনা সেই সাধারণ মানুষের নেতা। সে কারণেই গত ১৩ বছরে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর