মুরগী খুঁজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ গৃহবধূর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। দুই মৃত সখিনা বেগম (৫০) উপজেলার নয়াবিল ইউপির দাওয়াকুড়া গ্রামের তারাব আলীর স্ত্রী ও নুর নাহার (৪০) একই গ্রামের আন্তাজ আলীর স্ত্রী। রোববার (৩ অক্টোবর) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার দাওয়াকুড়া গ্রামের তারাব আলীর স্ত্রী সখিনা বেগম সন্ধ্যার আগ মূহুর্তে তাদের পার্শ্ববর্তী আব্দুল মোতালেবের বাড়িতে মুরগী খুঁজতে গিয়ে বিদ্যুতায়িত টিনের ঘরে স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় সখিনা বেগম চিৎকার দিলে একই গ্রামের আন্তাজ আলীর স্ত্রী নুর নাহার বেগম তাকে উদ্ধার করতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে স্বজনরা তাদেরকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাব্বির আহাম্মেদ বার্তাবাজারকে জানান, গৃহবধূ সখিনা ও নুর নাহারকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বার্তাবাজারকে বলেন, বিদ্যুৎতায়িতের ঘটনা শোনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর