ঘূর্ণিঝড় উপেক্ষা করেই বিশ্বকাপ খেলতে যাচ্ছে টাইগাররা

উত্তর আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে টিটোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রোববার রাতেই যাওয়ার কথা টাইগারদের। কিন্তু ঘূর্ণিঝড় শাহিনের কারণে মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সুচি বদলে যাওয়ায় মাহমুদুল্লাহ-মুশফিকদের বিশ্বকাপ যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

তবে সেই শঙ্কা এখন কেটে ফ্লাইট এক ঘণ্টা পিছিয়ে গেছে। রোববার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ১১টায় ওমানের বিমানে যাত্রা করবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ১৪ দিন আগে ওমানে যাচ্ছে। সেখান থেকে ৯ অক্টোবর বাংলাদেশ দলের আরব আমিরাতে যাওয়ার কথা। সেখানে ১১ অক্টোবর অনুশীলন শুরু হওয়ার কথা। ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড ১৭ অক্টোবর । ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম রাউন্ডে পরের দুই ম্যাচ বাংলাদেশের। গ্রুপ থেকে দুদল যাবে শেষ বারোতে। গ্রুপসেরা হলে এই পর্বে ২৫ অক্টোবর শারজায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান।

প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের সঙ্গে ২৭ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর ভারত ও পাকিস্তান।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর