টিটোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রোববার (০৩ অক্টোবর) রাতেই যাওয়ার কথা টাইগারদের। কিন্তু ঘূর্ণিঝড় শাহিনের কারণে মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সুচি বদলে যাওয়ায় মাহমুদুল্লাহ-মুশফিকদের যাত্রাও পেছানো হলো।
কিন্তু পরক্ষণেই আবার নতুন করে সিদ্ধান্ত হয় তাদের ফ্লাইট সাড়ে ১১টায় হবে। এজন্য বিমানবন্দর ত্যাগ করে ফিরে আসতে গিয়ে আবারও বিমানবন্দরে যেতে হয় তাদের। রাত সাড়ে ১১টার ওই ফ্লাইটে তারা ওমান যাবেন বলে জানা গেছে।
এর আগে, পুর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ক্রিকেটাররা বিমানবন্দরে পৌঁছান। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় অনেকতা হতাশ হয়ে তাদেরকে ফিরে যেতে হয়।
জানা যায়, শাহিন নামে একটি ঘূর্ণিঝড় মধ্যপ্রাচ্যে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। প্রবল বেগের এই ঝড়ের কারণে বাতিল করা হয়েছে মাসকাট বিমানবন্দরের সকল ফ্লাইটের সূচিও।
এক টুইট বার্তায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ‘ঝুঁকি এড়াতে আর বিমানবন্দরের কার্যক্রম ঠিক রাখতে মাসকাট বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ও মাসকাটে আগমনের অপেক্ষায় থাকা সব বিমানের সূচি বদল করা হয়েছে।’
বার্তা বাজার/এসজে