রেমিট্যান্সে বড় ধাক্কা: তিন মাস ধরে ছন্দপতন

করোকালের দেড় বছরে প্রবাস থেকে বাংলাদেশি কর্মীরা রেমিট্যান্স পাঠাচ্ছিল বেশ উল্লম্ফন ধারায়। সংকটকালেও প্রবাসীরা পাঠিয়েছেন রেকর্ড পরিমাণ অর্থ। কিন্তু এবার ঘটেছে ছন্দপতন।

প্রবাসীদের আয়ের ধারায় বড় ধরণের ধাক্কা লেগে পর পর তিন মাসে বেশ কমেছে রেমিট্যান্সের প্রবাহ। গত সেপ্টেম্বর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স পাঠানো কমেছে ১৯.৭৫%। ভবিষ্যতে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যমতে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২১৫ কোটি ১০ লাখ ডলার। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরে তারা পাঠিয়েছে ১৭২ কোটি ৬২ লাখ ডলার।

ব্যাংক কর্মকর্তারা জানাচ্ছেন, করোনাকালে বিমানে যোগাযোগ বন্ধ হয়ে যায়। যার কারণে অবৈধভাবে বিদেশ থেকে টাকা আসাও বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে সবাই ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে দেশে টাকা পাঠাতে শুরু করে। হয় নতুন নতুন রেকর্ড। এখন যোগাযোগ ব্যবস্থা চালুর দরুন আয়ও কমে গেছে। করোনাকালে প্রবাসীরা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন তা এখন বুঝা যাবে।

এদিকে জনশক্তি রপ্তানির চিত্রও সন্তোষজনক নয়। গত আগস্ট মাসে প্রবীরা ১৮১ কোটি ডলার রেমিট্যান্স পাঠান। আর গত বছরের আগস্টে এসেছিল ১৯৬ কোটি ডলার। সেই হিসেবে আগের বছরের চেয়ে রেমিট্যান্স পাঠানো কমেছে ৮ শতাংশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর