চোরের সাথে পুলিশের সখ্যতার প্রতিবাদে মানববন্ধন
ইলিশা জংশনে বাজারে ইজিবাইক(অটোরিক্সা) ব্যাটারি চোরের সাথে পুলিশের সখ্যতার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল সাড়ে পাঁচ টায়মৌলভির হোসানিয়া মাদ্রাসার সামনে ইলিশা জংশন বাজার রোডে এ মানববন্ধন করেন ইজিবাইক চালকবৃন্দ। পরে একই অভিযোগে চালকরা বলেন ব্যাটারি চোর বিল্লালকে আমরা সন্ধেহ করে অভিযোগ করলে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই ছিদ্দিক চোর বিল্লালকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করেন।
তখন ব্যাটরি চুরির বিষয় স্বীকার করেন বলে জানান আবু তাহের, মাইনুদ্দিন ফারুক,ও কাদের।
এসময় ব্যাটারির মূল্য বাবদ এক লাখ ৩৫ হাজার টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দেন বিল্লাল। অতঃপর রাত দুটোর দিকে ব্যাটারি উদ্ধার করে পুলিশ।
পুলিশ আমাদের ব্যাটারি আমাদেরকে বুঝিয়ে দিয়ে চোরের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন না করে কেন ছেড়ে দেয়া হলো। বক্তারা বলেন চোরকে ছেড়ে দেয়ায় ইহাই প্রতিয়মান হয় যে চোরের সাথে পুলিশের গোপন সখ্যতা থাকতে পারে।
এবিষয়ে ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান জানান এ বিষয়ে আমি অবগত নই। বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করবো ।