জিয়া ১২০০ আর্মি অফিসারকে হত্যা করেছে: হানিফ

১৯৭৭ সালের ২ অক্টোবর ১২০০ সামরিক অফিসারকে জিয়াউর রহমান হত্যা করেছিল, এ হত্যাকান্ডকে মর্মান্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রোববার (০৩ অক্টোবর) বিকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

হানিফ বলেন, এই সেনাদের পরিবাররা জিয়াউর রহমানের মরণোত্তর যে বিচার দাবি করছে, তা যৌক্তিক। সেদিন জিয়াউর রহমান জাপান এয়ারলাইন্স বিমান ছিনতাইয়ের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে তাদের সামরিক আদালতে ফাঁসি কার্যকর করেছিল, যা ছিল গণহত্যার সামিল।

আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, সেদিন জাপান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই হয়েছিল। কিন্তু এটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না। অথচ সেদিন জিয়াউর রহমান মিথ্যা মামলা দিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত বলে তাদের সামরিক বিচার আদালতে তুলে তাদের ফাঁসি কার্যকর করেছিল, যা ছিল গণহত্যার সামিল। জিয়া তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্যই এই জঘন্য কাজটি করেছিল। এই ঘটনায় পরিবারগুলোর পক্ষ থেকে যেই দাবি করা হয়েছে, তা যৌক্তিক। আমাদেরও সেই দাবির সঙ্গে একাত্মতা রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাসে রেকর্ড নেই বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসা। যারা এই প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে, তারাই বলছে আওয়ামী লীগ এভাবে ক্ষমতায় থাকবে। অথচ এই প্রক্রিয়ায় বিএনপির জিয়া এবং তার দল ক্ষমতায় এসেছিল। আজও সেইভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছে। ২০০৬ সালে বিএনপি দলের তাদের রাষ্ট্রপতিকে দিয়ে আবারও অবৈধভাবে ক্ষমতা দখল করতে চেয়েছিল কিন্তু জনতার রোসানলে তা করতে ব্যর্থ হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর