পাতানো ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

বুধবার ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটি পাতানো ছিল অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। অবশ্য এর পেছনে বেশ কিছু যুক্তি দাঁড় করিয়েছেন তিনি।

বুধবার টেলিভিশনের এক টকশোতে এসে পাক উইকেটকিপার ব্যাটসম্যান অভিযোগ করেন, গতকাল চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে উভয় দলই ফিক্সিং করেছে। যুক্তি দেখিয়ে তিনি বলেন, ‘ম্যাচে দুর্দান্ত শুরুর পরও ইংল্যান্ডের স্কোর যাতে সাড়ে তিনশ’ না পার হয় সেদিকে লক্ষ্য রেখেছিল ব্যাটসম্যানরা।

সেজন্য সুযোগ থাকার পরও শেষ দিকে ইংল্যান্ড ইচ্ছে করে ধীরে ব্যাট করেছে। যাতে নেট রানরেটে নিউজিল্যান্ড সমস্যায় না পড়ে। সেই পরিকল্পনা নিয়েই ৩০৫ রানে গিয়ে থামে ইয়ন মরগানরা।’

তিনি আরো যোগ করেন, ‘চার উইকেট হারানোর নিউজিল্যান্ড ব্যাটসম্যানকে পর জো রুট ও আদিল রশিদকে দিয়ে বল করিয়েছে ইংল্যান্ড। যাতে করে কিউইরা কম ব্যবধানে হারে।’

তিনি বলেন, ‘কিউই ব্যাটসম্যান হেনরি নিকোলসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করা হয়। অথচ পরে দেখা যায় বলটি স্ট্যাম্পের অনেক উঁচু দিয়ে যাচ্ছিল।’

কিন্তু এই পাক উইকেটকিপার ব্যাটসম্যানের এসব যুক্তি কিছুটা হলেও ফিকে হয়ে গেছে। বুধবার ইংল্যান্ডের দেয়া ৩০৬ রানের টার্গেটে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় কিউইরা। ১৮৬ রানেই গুটিয়ে যায় কেন উইলিয়ামসনরা।

ফলাফল ১১৯ রানের বিশাল ব্যবধানে হারে নিউজিল্যান্ড। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর