তালেবানের শীর্ষ নেতার মায়ের দোয়া মাহফিলে বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশদ্বারে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন দেশটির বেশ কিছু সাধারণ মানুষ।

রোববার (০৩ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

আলজাজিরার এক খবরে বলা হয়, কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেখানে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য একটি স্মারক অনুষ্ঠান হচ্ছিল।

তাদের প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এই বোমা হামলায়র দায় এখনও কেউ স্বীকার করেনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর