চরফ্যাসনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

চরফ্যাসনে শাহনাজ (২৮) নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মিলন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ অক্টোবর) চরফ্যাসন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী গ্রহন শেষে তাকে হাজতে পাঠানো হয়।

এক প্রেস রিলিজে ভোলা জেলা পুলিশ সুপার বলেন, গত ৩০ সেপ্টেম্বর রাতে চরফ্যাসন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ভাড়া বাসায় মিলন (৩৫) তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে পালিয়ে যায়।

এ ঘটনায় ১ অক্টোবর গৃহবধুর বাবা সিদ্দিক মাঝি বাদী হয়ে জামাতা মিলনসহ অজ্ঞাত আরো ৪জনকে আসামী করে চরফ্যাসন থানায় হত্যা মামলা দায়ের করেন। চরফ্যাসন থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নির্মম হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ কুষ্টিয়া জেলা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে আলমডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আরিফ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর