বর্তমান সরকারের দুর্নীতি থেকে দেশের মানুষ মুক্তি চায় : গয়েশ্বর

শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে গেলে কেউ না কেউ আসবেন। সেটা যদি বিএনপি আসে, আপনারা ভবিষ্যতে কী করবেন? বলে প্রশ্ন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটা মনে হয় জনগণকে জানানো খুব জরুরি। কারণ বর্তমান সরকারের দুর্নীতি মানুষের জানা হয়ে গেছে। জাতি এ থেকে মুক্তি চায়।

রোববার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ প্রশ্ন করেন।

তিনি বলেন, জনগণ কিন্তু এখন তার ভাগ্যের রদবদল সম্পর্কে সচেতন। কারণ অপরাধীরা কোনো না কোনোভাবে ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আইনের আওতা থেকে মুক্তি পায়। জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের শাস্তি হয় না। যেটা আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত, সেটাও হয় না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এখন জিয়াউর রহমানের কথা আমাদের মনে করতে হবে। তিনি কথা কম বলে কাজ বেশি করতেন। অনেক কথা বলা হয়ে গেছে, কাজ বাকি আছে। আমরা সেই দিকে মনোযোগী হবো। প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেবো।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর