এমপি’র গাড়িতে আগুন দেয়ার নির্দেশ দিলেন উপজেলা চেয়ারম্যান (ভিডিওসহ)

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপির গাড়িতে আগুন দেয়ার নির্দেশ দিয়েছেন বামদল থেকে আওয়ামী লীগে যোগদান করা চিহৃত অনুপ্রবেশকারী বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যানের দেয়া ঐ বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঐ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বড়াইগ্রাম ও গুরুদাসপুর দুই উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভিডিও দেখতে ক্লিক করুন

এ ঘটনায় শনিবার (০২ অক্টোবর) রাতে চান্দাই ইউনিয়নের ২নং দিয়ার গাড়ফা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পদাক মোঃ সরোয়ার উদ্দিন মোল্লা বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ভিডিও দেখতে ক্লিক করুন

বড়াইগ্রাম থানার জিডি সূত্রে জানা যায়, গত ৩০শে সেপ্টেম্বর সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ার গাড়ফা গ্রামের জিন্নাহ ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এক মিটিংয়ে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপির বিরুদ্ধে জনসম্মুখে প্রকাশ্যে জনগণকে উস্কানি দিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে বলেন, “আমি আজকে ঘোষনা করে যাচ্ছি ইউনিয়ন নির্বাচনের সিডিউল ঘোষণা হয়ে গেছে, প্রচারনা প্রতীক বরাদ্দের পর থেকে এই রাস্তায় আব্দুল কুদ্দুস এর গাড়ি দেখলে গাড়ি পুড়িয়ে দেবেন, দায় দায়িত্ব আমার”। আয়োজিত উক্ত মিটিং এর বক্তব্যটি ফেসবুকে লাইভ করে Rdtv24 (লিংক-https://www.facebook.com/rdtv24/videos/1264746987289936/) নামের একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল যা নিজের ফেসবুকে শেয়ার করেন উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

ভিডিও দেখতে ক্লিক করুন

জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, উপজেলা চেয়ারম্যান বক্তব্যে এমপি মহোদয়ের গাড়ি পুরানোর নির্দেশ দেওয়ার বিষয়টিকে তাঁরা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বড়াইগ্রাম থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, এ ঘটনায় থানায় জিডি হয়েছে(জিডি নং-৮৩ তারিখ- ০২.১০.২০২১ইং)। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানার একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

এবিষয়ে বড়াইগ্রামের উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যবহৃত ফোনে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভিডিও দেখতে ক্লিক করুন

গোলাম সাকলাইন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর