রাজধানীতে ৮ মাসে ১৪ হাজার মাদক ব্যবসায়ী গ্রেফতার

চলতি বছরের প্রথম ৮ মাসে (আগস্ট পর্যন্ত) রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ১৩ হাজার ৯৪২ জন মাদক সংশ্লিষ্ট অপরাধী গ্রেফতার হয়েছে। ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এসব আসামিকে গ্রেফতার করে। আর মাদক মামলায় এসব আসামির বিরুদ্ধে মোট ৯ হাজার ৮২১টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (০৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, চলতি বছর নতুন ধরনের মাদক আইস উদ্ধার করা হয়েছে ৭২৭ গ্রাম। এছাড়াও পশ্চিমা দেশগুলোতে ব্যবহৃত হ্যালোসিনোজেনিক ড্রাগ হিসেবে পরিচিত এলএসডি উদ্ধার করা হয়েছে ২ গ্রাম ১২ মি.গ্রাম ও ৪০ পিস। খুব ছোট কাগজের টুকরার মত দেখতে এই মাদক জিহ্বার সংস্পর্শে সেবন করে থাকে মাদকসেবীরা।

উদ্ধার করা অন্যান্য মাদকের মধ্যে রয়েছে ৩১ লাখ ৬৭ হাজার ৭২৩ পিস ইয়াবা, ৫ হাজার ৮৯৮ কেজি ৬৩ গ্রাম গাঁজা , ৬১ কেজি ৬৬০ গ্রাম হেরোইন, ১০ কেজি আফিম, ৪৪ হাজার ৪২৬ ক্যান বিয়ার, ৪০ হাজার ৫৫৪ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৭৪৬ এ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশন, ৩ হাজার ৭৪৬ বোতল ও ৫৯.৪০ লিটার বিদেশি মদ, ৬ হাজার ৭১৮ লিটার ২৫০ মি.লি দেশি মদ, ১০ হাজার ৫২১ লিটার চোলাই মদ।

এছাড়া ৮ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পাউন্ড সাপের বিষ, ৩ হাজার ৩০০ পিস সিন্ডা ট্যাবলেট, ২৫ কৌটা ড্যান্ডি, ২২ কেজি শিষা ও শিষার স্ট্যান্ড ১৮ টি, ২ গ্রাম এমফিটামিন, ১ গ্রাম ৩ মি.গ্রা. ডিএমডি, এমকেডিএল ২২৪ বোতল ও এস্কাফ ১২৯ বোতল উদ্ধার করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর