বাউফলে ইলিশ রক্ষায় নৌ পুলিশের মতবিনিময়

পটুয়াখালীর বাউফলে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১’ সফল করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন নৌ পুলিশ বাহিনী।

রবিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে কালাইয়া নৌ পুলিশের নতুন ভবনে কালাইয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদারের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ বরিশাল রেঞ্জের পুলিশ সুপার মো. কফিল উদ্দিন।

সভায় কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিনের স ালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাউফল উপজেলা শাখার সভাপতি বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক অতুল চন্দ্র পাল, কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাই, ইউপি সদস্য মো. কামাল হোসেন প্রমূখ। এছাড়াও সভায় জেলে, আরতদার, মৎস্য ব্যাবসায়ী ও জনপ্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি পুলিশ সুপার মো. কফিল উদ্দিন জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জেলে, আরতদার, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

মতবিনিময় সভায় জেলে, আরতদার, মৎস্য ব্যাবসায়ী, গ্রাম পুলিশ, সাংবাদিক এবং জনপ্রতিনিধিসহ কালাইয়া,নাজিরপুর ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাউফলের তেঁতুলিয়া নদীর প্রায় ৪৫ কিলোমিটার ইলিশের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত রয়েছে। সারাদেশের ন্যায় ইলিশের এ অভয়াশ্রমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এই নদীতে বাউফলসহ ভোলার লালমোহন, বোরহানউদ্দিন, ভোলা সদর এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কয়েক হাজার জেলে মৎম্য আহরণ করে জীবীকা নির্বাহ করে আসছেন।

এম.এ হান্নান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর