করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর হল সমূহ বন্ধ থাকার পর আগামী ১০ অক্টোবর থেকে খুলছে ইডেন মহিলা কলেজের আবাসিক হলসমূহ।
শনিবার (২ অক্টোবর) ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য হল খোলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের হলে উঠার অনুমতি দিব। এ সকল বর্ষের পরীক্ষা চলতি অক্টোবরেই শুরু হবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে অন্য বর্ষের শিক্ষার্থীদের হলে উঠানো হবে বলে জানান তিনি।
এছাড়াও তিনি বলেন, হলে উঠতে হলে শিক্ষার্থীদের অবশ্যই এক ডোজ টিকা দেওয়া থাকতে হবে। এক ডোজ টিকা দেওয়া ছাড়া কোন শিক্ষার্থীকে হলে উঠার অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি।
ওমর ফারুক/বার্তা বাজার/অমি